সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ফরিদপুর

ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-10-07
ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করার সময়ের দৃশ্য

ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়াই বেকারি পরিচালনার দায়ে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে একটি মিষ্টির দোকানকেও জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মালিগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।

অভিযানে ‘লতিফ শাহ ফাস্ট ফুড অ্যান্ড বেকারি’র ম্যানেজার মো. মরিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়াই বেকারি পরিচালনা করছিল বলে আদালত জানায়।

একই ধারায় মালিগ্রাম বাজারের একটি মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে দোকানদার কৃষ্ণ কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম মওলা, ভাঙ্গা থানার এসআই আজাদ, ভাঙ্গা ভূমি অফিসের পেশকার মাহবুব মোল্লা প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারি কমিশনার (ভূমি) সাদরুল আলম বলেন, 'ভাঙ্গা উপজেলার প্রতিটি হাট-বাজারে কোন প্রকার অনিয়ম দূর্নীতি থাকবে না, যেখানে অনিয়ম-দুর্নীতি পাওয়া যাবে সেই হাটবাজারে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, শুধু তাই নয় প্রতিটি মিষ্টির দোকান খাবার রেস্টুরেন্ট ফুটপাত সহ সকল বিষয় ক্ষতিয়ে দেখা হবে। যদি কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তাহলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে'।

'জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।'