সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ফরিদপুর

ভাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে জনসভা অনুষ্ঠিত


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-12-06
ভাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে জনসভা অনুষ্ঠিত
জনসভায় ৮ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় জোটের নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার দৃশ্য

ফরিদপুরের ভাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় জোটের নির্দেশনামূলক  বক্তব্য প্রদান করেন। 

শুক্রবার (৫ডিসেম্বর) বিকেলে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালিউল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। পরে এ জনসভা থেকে ৮ দলীয় জোটের নেতা-কর্মীরা একটি র‍্যালি বের করে কাউলিবেড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বরের সভাপতিত্বে উক্ত জনসভায় উপস্থিত বক্তাগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় জোটের নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন। 

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ইসলামী আন্দোলন কাউলিবেড়া ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর শাখার সভাপতি মো. এনায়েত হোসেন, কাউলীবেড়ার জামাতে ইসলামীর নেতা ডাক্তার ইসলাম মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অন্যান্য নেতাকর্মীরা, ৮ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপস্থিত বক্তাগণ বলেন, "এই জমিন আল্লাহর, জমিনে আইন চলবে আল্লাহর এবং এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী দলের বিকল্প নেই। তাই সকলকে ইসলামের ছায়াতলে এসে ইসলামি দলের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।"