শরীয়তপুরের জাজিরায় নজরুল মাদবর (৩৫) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত নজরুল মাদবরের পরিবার ও এলাকাবাসী।
রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৩.00 ঘটিকার সময় শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভার আড়াচন্ডি মোড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত জনতা নজরুল হত্যার প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন।বিক্ষোভকারীরা বলেন, “হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও শাস্তি চাই। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্যজানা যায়, গত ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে নজরুল মাদবরের বাড়ির মুরগীর বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় বোরহান মাদবরের সাথে স্থানীয় সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুল মাদবরের উপর হামলা চালায়। হামলার পরে স্থানীয়দের সহযোগিতায় নজরুল মাদবর, লতিফ মাদবর ও সুমন মাদবর আহত হয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে । এসময় নজরুল মাদবরের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এবং ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানববন্ধনে নিহত নজরুল মাদবেরর পরিবার ও এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। হবো।”