দেশব্যাপী নৈরাজ্য প্রতিহত ও ঢাকায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে চামটা ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
বৃহস্পতিবার (০২ নভেম্বর ) বিকাল ৫ টায় চামটা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন, চামটা ইউনিয়ন চেয়ারম্যান জনাব নিজাম উদ্দীন রাড়ী।
আরও পড়ুন-টঙ্গীতে যুবলীগের হরতাল বিরোধী সমাবেশ পালিত
এসময় আরও উপস্থিত ছিলেন, চামটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবু বকর ছৈয়াল, চামটা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শেখ শহীদ, চামটা ইউনিয়ন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ বিল্লাল হাওলাদার, চামটা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লোকমান ঢালী, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুর রহমান, চামটা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল হাওলাদার, এবং সেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি চামটা ইউনিয়ন আওয়ামী লীগের ক্লাবের সামনে থেকে বের হয়ে পুরান দিনারা হাট সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের মোকাবিলা করতে আমরা চামটা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সব সময় মাঠে থাকবো।
আরও পড়ুন-আমদানি শুরু, ভারত থেকে আসছে আলু
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এমপি'র শান্তির জনপদে কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে চামটা ইউনিয়নের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করবো।
ইসময়/একে/এমআরএম