"স্মার্ট বাংলাদেশ গড়ি,
ভোক্তা স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি"
এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৪।
আজ ১৫ মার্চ উক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ সাইফুদ্দিন গিয়াস।
অনুষ্ঠানসমূহে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা ভোক্তা-অধিকার কমিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ক্যাবসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। শরীয়তপুর জেলার উপজেলা সমূহে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুরূপভাবে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
নিরব তাহসান, ইসময়