বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগ পূনরায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনা নাকি আবার দেশে এসে ক্ষমতায় আসবে। এখনো নাকি তিনি পদত্যাগ করে নাই। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তার আবার দালিলিক প্রমাণ কিসের? তারা অন্তবর্ত্তীকালিন সরকারের কাধে ১৮ লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণের বুঝা চাপিয়ে দিয়ে গেছে। আজকে যে শিশুটি জন্মগ্রহন করছে সেও ২ লক্ষ টাকা ঋণ নিয়ে জন্ম গ্রহণ করছে।
বর্তমান সরকারকে ব্যার্থ করতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, পূনরায় কোন স্বৈরচার যেন সুযোগ না পায় সেটি খেয়াল রাখতে হবে ।
তিনি শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাইকারচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাইকারচর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক মাইনুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সিদ্দিকুর রহমান নাহিদ,সাইফুল ইসলাম রানা, মাসুম মোল্লা, সাব্বির ভূঁইয়া, পাভেল মিয়া সহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।