বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পরিবেশবান্ধব সোনালী আঁশ পাট বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। স্বাধীনতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাটশিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক পাটখাতে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে। আজ দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাট চাষী, মিল মালিক, ব্যবসায়ী এবং পাটখাত সংশ্লিষ্ট জনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকারের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব সহকারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসন, নরসিংদীর সহায়তায় পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সাথে মত বিনিময় সভার নরসিংদী জেলার জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য লে. কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক) সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ আব্দুর রউফ,পাট অধিদপ্তরের মহাপরিচালক জনাব জিনাত আরা, নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন সহ পাট চাষীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নরসিংদী পৌরপার্কে তিনদিন ব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার স্টল পরিদর্শন করেন।