সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : নরসিংদী

নরসিংদীতে নগদের এজেন্টকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই গ্রেপ্তার ৩, লুন্ঠিত ১৬ লক্ষ টাকা উদ্ধার


আমিনুর রহমান সাদী

eshomoy.com || 2024-04-30
নরসিংদীতে নগদের এজেন্টকে গুলি  করে ৬০ লক্ষ টাকা ছিনতাই গ্রেপ্তার ৩, লুন্ঠিত ১৬ লক্ষ  টাকা উদ্ধার


নরসিংদীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 


গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী শহরের শালিধা এলাকার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০),  মাধবদী থানার জীতরামপুর (চরদিগলদী) এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মোঃ হৃদয় (২৪) ও পলাশ উপজেলার ইছাখালী (পশ্চিমপাড়া) এলাকার মোশারফ মিয়ার ছেলে মোঃ সোলাইমান মিয়া (৩৭)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানায়, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার  সকালে  নগদ এর নরসিংদী অফিস থেকে  দুই জন এজেন্ট  মোঃ দেলোয়ার হোসেন পাঠান (৪০) ও মোঃ শাহিন (২৫)  মটর সাইকেল যোগে ৬০ লাখ  টাকা  নিয়ে রায়পুরা অফিসে যাচ্ছিলো। তারা  রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদ নগর এলাকার ১০ নং ব্রীজ পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় দেলোয়ার ও শাহীন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় মামলা দায়েরের পর ডিবি পুলিশ তদন্ত শুরু করের। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার পাঁচদোনা মোড় হইতে ঘটনার সাথে জড়িত বিধান মিয়া নামে ০১ জন আসামীকে গ্রেপ্তার করেন। এসময় তার নিকট হইতে লুণ্ঠিত টাকার মধ্য হইতে নগদ ১৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এর আগে উক্ত ঘটনায় ১০ এপ্রিল রাতে  শিবপুর থানার  কলেজ গেট এলাকা থেকে  ঘটনার সাথে জড়িত হৃদয় ও সোলাইমান মিয়া নামে ০২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে নগদের লুণ্ঠিত টাকার মধ্য হইতে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবিন্দ প্রদান করেন। এঘটনায় তিনজন আসামী গ্রেপ্তার ও সর্বমোট ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ফজলে-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিস, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ  খোকন চন্দ্র সরকার।