সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জামালপুর

বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জামালপুরের বৃদ্ধ মেগী বেগম


মোঃ আমিনুল ইসলাম

eshomoy.com || 2025-04-24
বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জামালপুরের বৃদ্ধ মেগী বেগম

বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জামালপুরের বৃদ্ধ মেগী বেগম


মোঃ আমিনুল ইসলাম 

জামালপুর।


মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ মেগী বেগম, 

বয়স ৮০ বছর , বৃদ্ধ মেগী বেগমের চিকিৎসার অভাবে সারা গায়ে পচন ধরেছে। টাকার অভাবে চিকিৎসা করতে অপারগ বৃদ্ধ মেগী বেগমের ছেলে আব্দুর রশিদ।


বৃদ্ধ মেগী বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকীপুর দিক পাড়া গ্রামের আব্দুর রশিদ এর জন্মদাতা মা।


সেই মেগী বেগম যখন ভালো ছিল তখন একই এলাকার মগু মিয়ার ছেলে জয়দর আলীর কাছে দশ হাজার ও হাবিবুর রহমানের স্ত্রী আসমানী বেগমের কাছে বিশ হাজার টাকা ধার বাবদ দিয়েছিলেন। 


সেই ধারের টাকা ফিরে পেতে এলাকাবাসী গন্যমান্য ব্যক্তিবর্গসহ ওই এলাকার ইউপি সদস্য বৈষাখ মেম্বার কাছে বলেন । পরবর্তীতে তারা ধারের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।


পরে পাওনা টাকা ফিরে পেতে ৫ এপ্রিল বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন বৃদ্ধ মেগী বেগমের ছেলে আব্দুর রশিদের স্ত্রী শিল্পি বেগম ।


অভিযোগের ব্যাপারে বৃদ্ধ মেগী বেগমের ছেলে আব্দুর রশিদ ও তার স্ত্রী শিল্পি বেগম বলেন - আমরা অনেক বার ধারের টাকা জন্য তাদের ধারে ধারে গিয়েছি কিন্তু তারা ধারের টাকা দেয়নি পরে বাধ্য হয়ে বকশীগঞ্জ থানায় অভিযোগ করি,

তারা আরো বলেন - আমার মা চিকিৎসা অভাবে মারা গেলে তখন টাকা দিয়ে কি হবে।


অপরদিকে অভিযুক্ত আসমানী ও জয়দরের কাছে ধারের টাকার ব্যাপারে জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন - পরবর্তীতে স্বীকার করে বলেন যে, টাকা দিব সময় লাগবে ।


এ- ব্যাপারে ইউপি সদস্য বৈষাখ মেম্বার কাছে মুঠোফোনে যোগাযোগ করিলে বলেন- ঘটনা সত্যি ভুক্তভোগীরা অনেক বার ধারের টাকা জন্য তাদের বাড়িতে গিয়েছে, আমি নিজেও অনেক চেষ্টা করেছি পরে তারা থানায় অভিযোগ দিয়েছে।