অবৈধভাবে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ আমিনুল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুর ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়া এলাকায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় জীবন-মরণ লড়াই চালিয়ে যাচ্ছেন জমির মালিক মোহাম্মদ ফজলে তৌহিদ। জমি দখলের পাঁয়তারা, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলার হুমকির শিকার হয়ে তাঁরা আইনের আশ্রয় চেয়ে পাশাপাশি জনসচেতনতা তৈরিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বুধবার (১৪ মে ) দুপুরে তাহার নিজবাড়ীতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাঁর দুঃখ-দুর্দশা, ভয়ভীতির অভিজ্ঞতা এবং বিচারপ্রার্থনার চিত্র তুলে ধরেন। অভিযোগ করেন, একই এলাকার সরোয়ার হোসেন সুরুন্দি প্রভাবশালী দখলবাজ চক্র তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এর প্রতিবাদ করায় তাঁরা প্রতিনিয়ত হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, আর.এস খতিয়ান নম্বর ১৭০৪ এবং আর.এস দাগ নম্বর ৫৭৬০ জমির পরিমাণ ৩৪ শতাংশ আমাদের পৈতৃক সম্পত্তি।
সংবাদ সম্মেলনে বক্তব্যে ভুক্তভোগীর চাচা রিয়াজুল ইসলাম বলেন আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জমির বৈধতা রক্ষা করতে হবে এবং মিথ্যা মামলা হুমকির হয়রানি বন্ধ করতে হবে। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যেন প্রভাবশালী চক্রের দাপটে তারা তাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত না হন। আমরা আইনের বাইরে কিছু করিনি, করবোও না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অত্র এলাকার সওদাগর আলী, সুলতান আলী, হাসমত মিয়া, বনিছ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।