সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুর ডিবি-২ অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ আটক-২


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।

eshomoy.com || 2025-07-31
জামালপুর ডিবি-২ অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ আটক-২

জামালপুর ডিবি-২ অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ আটক-২

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।


বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ৯.০০ ঘটিকার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত সোহাগ (৪০) বকশীগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীর ছেলে । আসামি সোহাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত রয়েছেন । অপর আরেকজন আসামি মুরাদ (৩৫)মেরুরচর ইউনিয়নের রবিয়ারার চর গ্রামের আসাদের ছেলে ।


জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।


আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।