সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জামালপুর

মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

eshomoy.com || 2026-07-30
মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজের ছেলেকেই আইনের হাতে তুলে দিয়েছেন এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের গোলাম রাব্বানীর ছেলে নাহিদ মিয়া (২২)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পর তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন। এতে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছিল।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সকালে মাদক সেবনের পর নাহিদ মিয়া তার বাবা গোলাম রাব্বানীকে হাতুড়ি দিয়ে আঘাত করে আহত করেন। এ ঘটনায় দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ বাবা আর নীরব না থেকে ছেলেকে প্রশাসনের হাতে তুলে দেন।

গোলাম রাব্বানী বলেন, “মাদকের নেশায় পড়ে আমার ছেলে প্রতিনিয়ত আমাদের ওপর অত্যাচার করে। বৃহস্পতিবার সকালেও মাদক সেবন করে আমাকে হাতুড়ি দিয়ে মারধর করেছে। দিনের পর দিন এসব সহ্য করেছি। কিন্তু আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে আইনের হাতে তুলে দিয়েছি। আমি চাই, সে শাস্তি পেয়ে ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাহিদ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি ও সহিংসতা বাড়ছে। এ ধরনের ঘটনায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদক প্রতিরোধ আরও জোরদার করা প্রয়োজন বলে তারা মনে করেন।