সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জামালপুর

বকশীগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে (পুনাক) এর ঈদ উপহার ও ইফতার বিতরণ


মোঃ আমিনুল ইসলাম বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি

eshomoy.com || 2024-04-08
বকশীগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে (পুনাক) এর ঈদ উপহার ও ইফতার বিতরণ

পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেছেন জামালপুর জেলা পুলিশ নারী কল‌্যাণ সমিতি (পুনাক)।

আজ সোমবার (৮ এপ্রিল) বিকাল ৫ টার সময় বকশীগঞ্জ আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয় প্রাঙ্গনে জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শিক্ষালয়ের ৫০ জন সুবিধাবঞ্চিত হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ, জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম,শিক্ষক লাভলু প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী সহ পুলিশের পদস্থ কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার সামগ্রী পেয়ে প্রতিবন্ধীরা জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ কে ধন্যবাদ জানান।