মাদারীপুর শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাদশা ব্যাপারী ও মাওলাদাত হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় এই দুই সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান নুরুদ্দীন মোল্লা। আরো বক্তব্যে রাখেন তাইজুদ্দিন মোল্লা, শাহাদাত হোসেন খান, সাজু মোল্লা, আজমল হুদা সেলিম, শহীদ চেয়ারম্যানসহ আরো অনেকেই ।
এসময় জনাব নুরুদ্দিন মোল্লা বলেন,আওয়ামী লীগ সরকারের দূর্নীতির কারনে দেশের অর্থনৈতিক অবস্থা এখন শূন্যের কোঠায় নেমে গেছে। আজ তারা কোথায়। তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় এলে দূর্নীতি করে যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের প্রত্যেকে দেশে এনে বিচারের আওতায় আনা হবে।