সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : মাদারীপুর

শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি ড. শাহাদাৎ হোসেনকে সংবর্ধণা


মো: শফিকুল ইসলাম শিবচর প্রতিনিধি:

eshomoy.com || 2024-10-21
শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি ড. শাহাদাৎ হোসেনকে সংবর্ধণা

মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগরে অবস্থিত ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে। সরকারী ঘোষণা অনুযায়ী পূর্বের কমিটি বাতিল হওয়ার পরে সারাদেশে নতুন করে এডহক কমিটি গঠন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ড. শাহাদাৎ হোসেনকে সভাপতি করে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের এডহক কমিটি ঘোষনা করা হয়। রবিবার দুপুরে কলেজের মিলনায়তনে সাধারণ ছাত্র-ছাত্রী ও কলেজের শিক্ষকদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড. শাহাদাৎ হোসেনকে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ফুল দিয়ে বরন করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাসান।

আরো বক্তব্যে রাখেন দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মিয়া, বিএনপির নেতা তাপু চৌধুরী ও মোঃ কুদ্দুছ ধারগাসহ আরো অনেকেই ।

অনুষ্ঠানে শাহাদাৎ হোসেন বলেন, এখন থেকে এই কলেজ হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। কলেজে বহিরাগতদের কোনো প্রভাব ও আনাগোনা থাকবে না বলে তিনি আশ্বাস দেন। কলেজের সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।