সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : টাঙ্গাইল

নাগরপুরে মুজাহিদ কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত


হোসাইন মৃদুল

eshomoy.com || 2025-01-25 10:22
নাগরপুরে মুজাহিদ কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ মুজাহিদ কমিটি গয়হাটা ইউনিয়ন শাখা যুব কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুরে জামিয়া ইসলামিয়া তালীমুল কোরআন ওয়াস্ সুন্নাহ্ মহিলা মাদ্রাসার উন্নয়নকল্পে ও হাফেজা ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে গয়হাটা ইউনিয়নের আগ-আকুটিয়া ও আগত গয়হাটা সংলগ্ন রসুলপুর বনগ্রাম দক্ষিণপাড়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আখিনুর মিয়া।


বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মোহাম্মদ সিদ্দিক মোল্লা এবং মাওলানা সুলাইমান হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান আসকর, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হারুনুর রশিদ মিয়া, কাজী আব্দুল্লাহ হেল বাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারড়া ইউনিয়ন পূর্ব শাখা সভাপতি মাওলানা জিয়াউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, মোঃ জহির খান, গয়হাটা ইউনিয়ন শাখা সেক্রেটারি মোঃ ইস্কেন্দার আলী, বিশিষ্ট ঠিকাদার হাফেজ মোহাম্মদ আজগর আলী, মোহাম্মদ আকিদুল ইসলাম, ব্যবসায়ী মোঃ ফিরোজ আলম, প্রবাসী মোঃ আবুল হোসেন রাজু প্রমুখ।