টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় ১৫০টি মটরসাইকেল নিয়ে 'নির্বাচনী শোভাযাত্রা' করলেন ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ চৌধুরী।
২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এই প্রার্থী সমর্থকরা মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ভূঞাপুর উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ভূঞাপুর এসে শেষ হয়।
এ সময় শোভাযাত্রাটি ভূঞাপুর উপজেলা সদর থেকে শুরু করে ফলদা, কুঠিবয়রা, অর্জুনা, নলিন বাজার, গোবিন্দাসী, পাথাইলকান্দি, নিকরাইল, অলোয়া হয়ে পুনরায় ভূঞাপুর এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন, শোভাযাত্রার মধ্যমনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ চৌধুরী, বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ছালাম মন্ডল, এডভোকেট মিন্টু (ভিপি) সহ পৌর শহর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্বতন্ত্র প্রার্থী ফিরোজ চৌধুরী বলেন, আজকের এই শোডাউন দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করলাম। মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। ভূঞাপুর কে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে মূল লক্ষ। ভোটারদের ভোট দেয়ার পরিবেশ থাকলে বিপুল ভোটে বিজয়ী হবো। ইনশাআল্লাহ্
উল্লেখ্য, গত ১ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছেন। তারমধ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাও রয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গত ২১ এপ্রিল, যাচাই-বাছাই শেষ ২৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।