সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে দুর্গাপূজায় গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে : উম্মে সালমা তানজিয়া


মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2024-10-01
ময়মনসিংহে দুর্গাপূজায় গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে : উম্মে সালমা তানজিয়া

  • ময়মনসিংহ বিভাগসহ সারাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে দুর্গাপূজায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নির্বিঘ্ন রাখতে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে প্রশাসনের সর্বস্তরে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ সুযোগে অনেকেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে কাজ করতে পারে, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না। বিশেষ করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে দুর্গাপূজা উপলক্ষে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে এক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, এদেশ সবার। হিন্দু, মুসলিমসহ সবাই মিলে এই দেশ গড়তে হবে। এ নিয়ে গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টি করার সুযোগ নেই, বিনা পাসপোর্টে এবারের পূজায় সীমান্ত পাড়ি দিয়ে উৎসবে যাওয়া-আসার কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া সর্তকতা জারি করা হয়েছে বলে জানান তিনি।