সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ত্রিশালে স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতি'র অভিযানে দুদক

কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে তোলপাড়।


মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ।

eshomoy.com || 2025-04-29
ত্রিশালে স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতি'র অভিযানে দুদক

  • ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ে উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি'র অনুসন্ধানে নতুন করে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ত্রিশাল উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

  • মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা, ব্রিজ ও কালভার্ট সরেজমিনে পরিদর্শন করে এ অভিযান পরিচালনা করা হয়। 

এর আগে সকাল ১০টায় ত্রিশাল উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে হানা দেয় দুদক এনফোর্সমেন্ট টিমের তিন সদস্যের একটি দল। এ সময় দুদক কর্মকর্তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখে তার কপি সংগ্রহ করেন। পরে তারা উপজেলার মোক্ষপুর, পোড়াবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে রাস্তা, কালভার্ট ও ব্রিজের উন্নয়ন কাজ খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেন।

দুদকের এই এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. রেজোয়ান আহম্মেদ এবং মো. ইব্রাহীম খলিল।

রাজু মো. সারোয়ার হোসেন জানান, সরকারের উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রের কপি সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।