ময়মনসিংহে গরু চুরি ঠেকাতে কোতোয়ালি থানা পুলিশের বাড়তি নজরদারি
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি।
eshomoy.com || 2025-05-25
- ময়মনসিংহের সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়নে গরু চুরি ঠেকাতে বাড়তি নজরদারির পাশাপাশি বিশেষ টহলের পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. খাইরুল ইসলাম।
এসআই খাইরুল ইসলাম বলেন, গরু চুরি একা হয় না। একটা সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এ ইউনিয়নে গুলিতে গরু চুরি হয়ে থাকে। আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এসব বিষয়ের অ্যাকশন নেই। সবাইকে বলতে চাই, চুরি ঠেকাতে আমরা পুলিশি টহল বাড়িয়েছি। গোয়েন্দা মোবাইল টিমের পাশাপাশি পুলিশের সব ইউনিট চুরি বন্ধে কাজ করে যাবে।
এলাকাভিত্তিক মাদক কারবার, গরু চুরি, ছিনতাই, ডাকাতি, দখল বেদখল, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রবণতা ঠেকাতে পুলিশকে সাপোর্ট দিতে এলাকাবাসির সহযোগিতা প্রত্যশা করেন তিনি।
পাশাপাশি তিনি এলাকায় যেকোনো ধরনের অপরাধ যাতে সংগঠিত হতে না পারে সেজন্য পুলিশের তরফ থেকে তাৎক্ষণিক অভিযান পরিচালনাসহ সর্বাত্বক আইনী সেবা নিশ্চিত করা হবে বলে জনসাধারণকে আশ্বাস দিয়েছেন পুলিশের উপপরিদর্শক মো. খাইরুল ইসলাম।
ময়মনসিংহ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, অপরাধ প্রতিরোধে আমরা শক্ত অবস্থানে রয়েছি। আশা করছি, চুরির ঘটনা আগের তুলনায় অনেক কমে আসবে।