সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে কোরবানির হাট কাঁপাচ্ছে ‘লাল চান’ ও ‘কালা চান’


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ।

eshomoy.com || 2025-06-05
ময়মনসিংহে কোরবানির হাট কাঁপাচ্ছে ‘লাল চান’ ও ‘কালা চান’

  • ময়মনসিংহে এবার হাট কাঁপাচ্ছে ফুলপুর উপজেলা বওলা ইউনিয়নের সজীব মিয়ার দুই গরু ‘লাল চান’ ও ‘কালা চান’। ইতোমধ্যে গরু দুইটি নজর কাড়ছে ক্রেতাদের। তাদের দেখতে ঘিরে রেখেছে বাজারের দর্শনার্থী ও ক্রেতারা। এ বছর ময়মনসিংহের হাটে গরুর দরদাম নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে জাহিদ হাসান জনকণ্ঠকে বলেন, বিক্রেতা একটি গরু ৩ লাখ ৪০ হাজার টাকা দাম চেয়েছিলেন। গরুটি পছন্দ হওয়ায় ২ লক্ষ ৫০ হাজার টাকা দাম বলি। পরে আরও ১০ হাজার টাকা বাড়িয়ে ২ লক্ষ ৬০ হাজার টাকায় বনিবনা হয়।’ বাজারে গরুর দাম স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

  • বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) তারিখে সকালে ময়মনসিংহ বিভাগীয় নগরীর জয়নুল আবেদীন অস্থায়ী কোরবানি গরুর হাটে দেখা মিলেছে তাদের।

বাজারের মাইকে বার বার ঘোষণা করা হচ্ছে, এবার বাজারের চলে আসছে লালচান ও কালাচান দেখতে হলে বাজারে আসতে হবে। গরুর মালিক সজীব জনকণ্ঠকে বলেন, গরু দুটির ওজন ৪০ মণ । গায়ের রং কালো ও লাল।

এরা একটি লম্বায় ৭ ফুট ও উচ্চতা সারে ৫ ফুট আর কালাচানের ওজন ২০ মণ, গায়ের রং কালো। এদের উচ্চতা ৭ ফুট ও লম্বায় ৬ ফুট। গরু দুটির দাম ধরা হয়েছে ১৪ লক্ষ টাকা। তবে তিনি ১২ লক্ষ টাকা হলেই বিক্রি করবেন বলে জানান জনকণ্ঠকে। তবে ক্রেতারা পছন্দ করলে দরদাম করে কিছুটা কমানোও যাবে।

ওই তরুণ বিক্রেতা সজীব বলেন, দুই গরু আমার বাড়িতে খের ও কাঁচা-ঘাস প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করেছি। প্রতিদিন গোসল করানো হয় এবং তার খাবারে থাকে ময়দা, ভুসি, দানাগুড়, গম, কালাইসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান খাওয়ানো হয়েছে। আমার পরিবারের সবাই যত্ন করে লালন পালন করেছে।

বাজারের আসা ক্রেতা সাহিন আলম জনকণ্ঠকে বলেন, বাজারের সবচেয়ে আকর্ষণ হচ্ছে কালাচান ও লালচান। এদের দেখতে মানুষ সকাল থেকে ভিড় জমাচ্ছে। তবে আমি দাম জেনেছি কিন্তু কিনতে সাহস পাই নাই। 

ইজারাদার কর্তৃপক্ষ বলেন, এই বাজারে ভারতীয় গরু প্রবেশ নিষেধ করা হয়েছে। বাজার চলবে তিনদিন ঈদের দিন সকাল পর্যন্ত। নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নকলা, হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা, মুক্তাগাছা, গাজীপুর ভালুকা ত্রিশাল, সদরেরসহ বিভিন্ন জেলা থেকে এ বাজারে গরু এসেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালচান ও কালা চানদের গলায় লাল মালা পরিয়ে হাটে তুলেছেন বিক্রেতা। এদের ঘিরে উৎসুক মানুষের ভিড়। কেউ কেউ গরুর সঙ্গে সেলফিও তুলছেন।