সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে যুবককে কুপিয়ে নৃশংস হত্যা


মেহেদী হাসান আহাদ

eshomoy.com || 2025-07-10 20:28
ঈশ্বরগঞ্জে যুবককে কুপিয়ে নৃশংস হত্যা



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে এক যুবককে তার নিজ ঘরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে হত্যাকান্ডের খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) এম এম মোহাইমেনুর রশিদ, ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।


নিহত রাকিবুল (১৯) ওই গ্রামের আঃ সালামের পুত্র রাকিবুল ভালুকায় একটি মনোহারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। তারা বাবা মা নরসিংদির একটি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের কিছুদিন আগে রাকিবুল বাড়িতে এসে আর কর্মস্থলে যায়নি।


নিহতের ফুফু শিউলী (৩৫) জানান, আজ সাড়ে বারোটার দিকে রাকিবুলদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই তাদের বারান্দার গেটের তালা খোলা। ঘরের ভিতরে ফ্যান চলতেছে। ঘরের ভিতরে খাটের উপর রাকিবুলের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজন জানিয়ে পুলিশে খবর দেয়।


জানা যায়, রাকিবুল ২০২৩ সালে হাটুলিয়া ডিএইচ মাদরাসা থেকে দাখিল পাশ করে। সংসারের অভাব অনটনের কারণে সে আর লেখাপড়া করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ইদানিং রাকিবুল ঘরের মধ্যে বন্ধুদের নিয়ে আড্ডা দিতো। 


রাকিবুলকে কেন বা কি কারণে এমন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক তার কোনো সঠিক কারণ জানা যায়নি। 


ওসি ওবায়দুর রহমান জানান,হত্যার রহস্য উদঘাটনে সিআইডি ও পিবিআইয়ের টিম কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।