সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা চলাকালীন ওএমআর শিট পূরণের অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

eshomoy.com || 2025-07-17
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা চলাকালীন ওএমআর শিট পূরণের অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার
এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ওএমআর শিট পূরণ করার অভিযোগে ২ শিক্ষক আটক।

  • ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ওএমআর শিট পূরণ করার অভিযোগে ২ শিক্ষক আটক হয়েছে। তাদেরকে সাময়িক বহিষ্কার করে থানায় নিয়মতিম মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • জানা যায়, আটককৃত শিক্ষক ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ জয়নাল আবেদীন খোকা ও গণিতের প্রভাষক মোঃ হাবিবুর রহমান। গত ১৩-৭-২৫ রোজ রবিবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার চলাকালীন সময়ে অফিস কক্ষে পরীক্ষা চলমান অবস্থায় হল সুপার ও পরীক্ষার কমিটির সদস্য থাকা অবস্থায় পরীক্ষার্থীর ওএম আর শীট পুরণ করে দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হলো। 

পরীক্ষার দায়িত্ব অবহেলার কারণে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেন আলী চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার বরাবর তাদেরকে সকল ধরনের কার্যাবলী থেকে অব্যাহতি ও বিভাগীয় নিয়মিত মামলা রুজু করার জন্য এবং পাবলিক পরীক্ষার সমূহ (অপরাধ) আইন ১৯৮০(ধারা ৮) মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।

খবরের সততা নিশ্চিত করে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হুসাইন জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারলাম দুইজন শিক্ষক কক্ষে বসে ও এম আর শীট পূরণ করেছে এবং তারা দুজনই স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। কেন্দ্র সচিবকে বিধিমোতাবেক প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ করা হয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, দুইজন শিক্ষককে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।