সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

আনন্দ মোহন কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-08-12 21:15
আনন্দ মোহন কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাকির হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। তবে এসময় অধ্যক্ষ কক্ষে উপস্থিত ছিলেন না।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যাপক সাকির হোসেন আওয়ামী লীগের দোসর এবং তার ছোট ভাই রাকিব হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলার আসামি। শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

অধ্যাপক মোঃ সাকির হোসেন গণমাধ্যমকে জানান, “জোহরের নামাজে যাওয়ার সুযোগে শিক্ষার্থীরা আমার কক্ষে তালা দিয়েছে। শিক্ষক প্রতিনিধিরা বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। আশা করি, দ্রুত সমাধান হবে।” তিনি আরও বলেন, “আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই। আমার ভাই সাগর হত্যা মামলার আসামি হলেও সেই দায়ভার আমার নয়।”

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীরা সমাধানের চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সাকির হোসেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। এর আগে, ৩ জুলাই তিনি উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।