সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে সিএনজি–অটোরিকশা সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত, আহত ৪


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-08-29 22:18
ময়মনসিংহে সিএনজি–অটোরিকশা সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত, আহত ৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজহারুল ইসলাম বকুল (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে ইসরা ইসলামসহ আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ত্রিশাল উপজেলার বালিপাড়া–আহম্মদ বাড়ি এলাকার মাঝামাঝি খান বাহাদুর ইসমাইল খান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম বকুলের বাড়ি গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের মহির খারুয়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়ে ইসরা ইসলামকে নিয়ে অংশগ্রহণ শেষে পুরস্কার নিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম বকুল মারা যান।

এই ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।