সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

“ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে জাপার অফিস ভাঙচুর”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-08-30 08:16
“ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে জাপার অফিস ভাঙচুর”

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। এর আগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল চলাকালে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে নুরসহ বহু নেতা-কর্মী আহত হন। বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কেন্দ্রীয় নির্দেশে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ, মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, “নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ বিক্ষোভ করেছে। জাতীয় পার্টির অফিসের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”