সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-09-23 10:26
ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় পরিচালিত এ অভিযানে মহাসড়কের জায়গা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে সড়কের পাশে অস্থায়ী দোকান ও স্থাপনার কারণে যানজট ও জনদুর্ভোগ বেড়ে যাচ্ছিল। এ পরিস্থিতি নিরসনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সওজ বিভাগ ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এসময় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন,

“ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক। অবৈধ দখলের কারণে দীর্ঘদিন ধরে এখানে যানজট, দুর্ঘটনা ও ভোগান্তি তৈরি হচ্ছিল। আমরা সমস্যা সমাধানে বদ্ধপরিকর। আজকের অভিযান তারই অংশ। মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে এ কার্যক্রম নিয়মিত চলবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সওজ বিভাগের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোফাকখারুল ইসলাম এবং ভালুকা থানা পুলিশের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে মহাসড়কের যানজট অনেকাংশে কমবে। তবে তারা প্রশাসনের কাছে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন, যাতে পুনরায় দখলদাররা স্থাপনা গড়ে তুলতে না পারে।