সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে শোরুম উদ্বোধনে বিদ্যা সিনহা মিম


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-09-23 10:32
ময়মনসিংহে শোরুম উদ্বোধনে বিদ্যা সিনহা মিম

জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় একটি নতুন ফ্যাশন আউটলেটের শোরুম উদ্বোধন করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) আয়োজিত এই অনুষ্ঠানে মিমের উপস্থিতি ঘিরে ভক্ত-অনুরাগী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন মিম। একই বছর হুমায়ূন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

শোরুম উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মিম বলেন,

“ময়মনসিংহে এসে আমি দারুণ আনন্দিত। এখানকার মানুষের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। নতুন উদ্যোক্তাদের এমন সুন্দর উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শোরুম পরিদর্শনের সময় ভক্তদের সঙ্গে ছবি তোলেন মিম। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভরপুর।