সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ময়মনসিংহ

“গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা বিভাগীয় কমিশনারের হাতে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-10-06 11:56
“গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা বিভাগীয় কমিশনারের হাতে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন”

ময়মনসিংহের ভালুকায় “গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা গড়ার প্রত্যয়ে” এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে “ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চল ভালুকার পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুহিদুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ভালুকা প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।