সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে জাল দলিল চক্রের দুই সদস্য গ্রেপ্তার


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-10-19 19:32
ময়মনসিংহে জাল দলিল চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ২৩ লাখ টাকারও বেশি অর্থ জাল কাগজপত্র ও ভুয়া ওয়ারিশ সনদের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে সংঘবদ্ধ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শফিকুল ইসলাম (৪৪), পিতা-মোঃ রোস্তম, মাতা-মোছাঃ সখিনা খাতুন, সাং- চর ঈশ্বরদিয়া; এবং মোঃ রোকন উদ্দিন (৪০), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-মোছাঃ রোকিয়া খাতুন, সাং- দক্ষিণ চর কালিবাড়ী— দুজনই ময়মনসিংহ কোতোয়ালী থানার অধিবাসী।

তদন্ত সূত্রে জানা গেছে, চর ঈশ্বরদিয়া মৌজার অধিগ্রহণকৃত ০.২৫০০ একর জমির ক্ষতিপূরণ বাবদ মোট ১,২৩,১৪,৫১২.৫৯ টাকা জাল কাগজপত্রের মাধ্যমে আত্মসাৎ করা হয়। আসামিরা ভুয়া ওয়ারিশান সনদ তৈরি করে এবং প্রকৃত মালিকানা প্রমাণ ছাড়াই ৭২৩৫ নং দলিল জাল করে নিজেদের নামে দেখিয়ে ক্ষতিপূরণের চেক (নং ১০৬৬৪২৫) উত্তোলন করেন।

কেস নং ০৪/২০২২-২০২৩ অনুসারে তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার দুইজন একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে দলিল জালিয়াতি, ভুয়া সনদপত্র তৈরি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারপূর্বক রিমান্ডের আবেদন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল দলিল ও ভুয়া ওয়ারিশান সনদ তৈরি করে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, ভূমি সংক্রান্ত লেনদেনে জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

চলমান তদন্তের মাধ্যমে পুরো চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম চলছে বলে পুলিশ জানিয়েছে।