সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

“ফুলপুরে জনবান্ধব পুলিশের অভিযানে হারানো ফোন উদ্ধার”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-10-20 13:35
“ফুলপুরে জনবান্ধব পুলিশের অভিযানে হারানো ফোন উদ্ধার”

ময়মনসিংহ জেলার ফুলপুর থানা পুলিশ তাদের জনবান্ধব, আন্তরিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক মাসগুলোতে থানা পুলিশের নিরবচ্ছিন্ন অভিযান ও দ্রুত পদক্ষেপে শতাধিক অভিযোগের মধ্যে অর্ধ শতাধিক হারানো, চুরি হওয়া বা ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।

এই সাফল্যের ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও স্বস্তি বেড়েছে বহুগুণে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি বলেন,

 “জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার, বিশেষ করে মোবাইলের আইএমইআই (IMEI) ট্র্যাকিং সিস্টেম এবং আমাদের টিমের নিবিড় প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে ফোন উদ্ধার করা সম্ভব হচ্ছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম আরও জোরদার ও ধারাবাহিকভাবে চলবে। ওসি সবাইকে পরামর্শ দিয়ে বলেন,

“ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দেরি না করে দ্রুত থানায় এসে জিডি করুন। জিডিতে অবশ্যই ফোনের আইএমইআই নম্বর ও বিস্তারিত তথ্য দিন। এতে উদ্ধার অভিযান দ্রুত শুরু করা সম্ভব হয়।”

ফোন উদ্ধার অভিযানে বিশেষ ভূমিকা রাখায় ফুলপুর থানার এএসআই মোঃ তানিমুল ইসলাম বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। ওসি জানান, তানিমুল ইসলামের দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও আন্তরিকতায় স্থানীয় জনগণের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তাঁর নেতৃত্বে একাধিক অভিযোগের ভিত্তিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এএসআই তানিমুল ইসলাম মোবাইল ব্যবহারকারীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন,

 “গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করবেন না। বাস বা প্রাইভেট গাড়িতে ফোন ব্যবহার করতে হলে জানালা বন্ধ রাখুন, অসাবধানতার কারণে সহজেই ছিনতাইয়ের শিকার হতে পারেন। এছাড়া পুরোনো ফোন কেনার আগে বিক্রেতার পরিচয় যাচাই করুন, ফোনের বক্স ও ক্রয়রশিদ সংরক্ষণ করুন। নকল বা চুরি হওয়া ফোন কেনা আইনি জটিলতায় ফেলতে পারে।”

হারানো ফোন ফিরে পেয়ে অনেক ভুক্তভোগী ফুলপুর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগকে “জনগণের কাছে পুলিশের আস্থা ফিরিয়ে আনার দৃষ্টান্ত” হিসেবে উল্লেখ করেছেন।