সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-11-22 15:29
ময়মনসিংহে জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন

ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এর সঞ্চালনায় সম্মেলনের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. সামিউল হক ফারুকী।

সভায় আগামী ২০২৬-২৮ সেশনের জন্য ময়মনসিংহ মহানগর থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মহানগরের ৮১৩ জন পুরুষ ও মহিলা রুকন নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করেন। ভোটগ্রহণের পর ব্যালটগুলো গণনার জন্য কেন্দ্রে পাঠানো হয়।

এছাড়া, অনুষ্ঠানে নতুন করে ৮৪ জন পুরুষ ও মহিলা রুকন শপথ গ্রহণ করেন।

রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসনের সংসদ সদস্য প্রার্থী আছাদুজ্জামান সোহেল, মহানগর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, যুব বিভাগের সভাপতি ইঞ্জি. আব্দুল বারী, মাস্টার হায়দার করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।