সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-11-28 17:51
ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন

ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে নিজ ঘনিষ্ঠ বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) হত্যা করেছেন অনার্সপড়ুয়া শিক্ষার্থী অনিক মন্ডল (২২)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে ত্রিশাল থানা বাউন্ডারি সংলগ্ন নজরুল একাডেমি মাঠে ঘটে এ ভয়াবহ হত্যাকাণ্ড। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে শতাধিক মানুষ ভিড় করেন থানার সামনে।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক মেম্বার বাদলের ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছিলেন তিনি। মাসখানেক আগে ছুটিতে দেশে আসা ফাহিমের দুই দিন পর মালয়েশিয়ায় ফিরার কথা ছিল।

ঘাতক অনিক মন্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্সে পড়েন। তিনি ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানা পেছন এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পরই কুড়াল হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, থানায় এসে অনিক দাবি করেন—পূর্বশত্রুতার জেরে ফাহিম তাকে ‘অনেক ক্ষতি’ করেছে, তাই এ হত্যাকাণ্ড সংঘটিত করেছেন তিনি। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

ফাহিমের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কোনাবাড়ী নানাবাড়ি থেকে খেয়ে এসে বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হয়েছিল ফাহিম। কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে আসে তার হত্যার মর্মান্তিক সংবাদ।

ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।