সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ময়মনসিংহ

গণ–অভ্যুত্থানে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে : যুগ্ম মহাসচিব প্রিন্স


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ।

eshomoy.com || 2024-08-11
গণ–অভ্যুত্থানে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে : যুগ্ম মহাসচিব প্রিন্স

  • তিনি বলেন, দেশে অস্থিরতা তৈরি করে বিজয় ছিনিয়ে নিতে প্রশাসন, আইন ও বিচার বিভাগসহ বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগের বসানো উচ্ছিষ্টভোগী এবং তাদের সন্ত্রাসী বাহিনী ষড়যন্ত্র করছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাৎ করতে দেওয়া হবে না। শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে থেকে ছাত্র হত্যাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের উসকানি দিচ্ছে।

গতকাল শনিবার (১০ আগস্ট) দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় বিদেশে অজ্ঞাত স্থান থেকে বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী। অথচ শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে চলে গেছেন।

প্রিন্স বলেন, ভারত সরকারের সেফ হাউজে থেকে শেখ হাসিনা কীভাবে টেলিফোনে এসব হুমকি দেন তা বাংলাদেশ সরকারের জানতে চাওয়া উচিত। গণ-অভ্যুত্থানে পদত্যাগ করে যিনি তার কর্মীদের কথা চিন্তা না করে বোনকে নিয়ে পালিয়ে গেছেন, তিনি আবার তার কর্মীদের কোন মুখে এসব কথা বলতে পারেন? এমরান সালেহ প্রিন্স তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করার আহ্বান জানান।

গ্রামে পাড়া-মহল্লায় বিএনপির নেতাকর্মী জনসাধারণের প্রতি প্রয়োজনে পাহাড়া বসিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল ও উপাসনালয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, স্বৈরাচারী দল আওয়ামী লীগ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে তার দায় বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্র করছে। বিএনপির নাম ভাঙিয়েও অনৈতিক কাজের চেষ্টা হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে দলের কেউ যদি আওয়ামী লীগের ফাঁদে পা দেয়, তবে তা কঠোর হাতে দমন করা হবে।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা বদরুল আহসান খান, সৈয়দ গুলজার হোসেন নাইম, আলী আজম খান দিপু, সারোয়ার হোসেন, মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে ছাত্র-গণআন্দোলনে ঢাকায় নিহত শ্রমিক সেলিম শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তিনি। তিনি শহীদ সেলিম শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন এবং অর্থ সহায়তা প্রদান করেন।

এছাড়াও তিনি ঢাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত ধুরাইল ইউনিয়নের দেলোয়ার হোসেন ও ভূবনকূড়া ইউনিয়নের আব্দুর রাজ্জাককেও দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি তাদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন।