সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় ছারপোকা, মানুষের বিক্ষোভ


মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2024-09-19
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় ছারপোকা, মানুষের বিক্ষোভ
হাসপাতালের বিছানায় ছারপোকা, মানুষের বিক্ষোভ

  • ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় ছারপোকা আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কলেজ গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের মধ্যে হাফিজুল ইসলাম নামে একজন বলেন, কয়েকদিন নবজাতক ওয়ার্ডে সন্তানকে নিয়ে আছি। বিছানায় ছারপোকার যন্ত্রণায় অতিষ্ঠ। চিকিৎসক-নার্সদের বারবার বলেও কোনো কাজ হয়নি।

আরেক অভিভাবক নাদিরা আক্তার বলেন, শিশু বেশি অসুস্থ হলে সেখানে ভর্তি করা হয়। কিন্তু ভর্তিকরা শিশু কেমন আছে সে বিষয়টি জানতেও অনেক বেগ পোহাতে হয়। ছারপোকার কারণে অসুস্থ শিশুরা আরও অসুস্থ হচ্ছে। প্রত্যেক বেডে ২০০-৩০০ ছারপোকা। দ্রুত বেডগুলো পরিবর্তন করা দরকার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক জাকিউল ইসলাম বলেন, ৫০ শয্যার নবজাতক ওয়ার্ডে ১৫০-২০০ রোগী গড়ে ভর্তি থাকে। একে বারে সব বেড পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রতিদিন ৫-৭টি পরিবর্তন করে ছারপোকা মুক্ত ওয়ার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে।