সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে জনতার হাতে ৫ ডাকাত আটক


ফয়সাল ভূইয়া (পূবাইল) গাজীপুর প্রতিনিধি

eshomoy.com || 2024-12-23 ১০.৫৮
পূবাইলে জনতার হাতে ৫ ডাকাত আটক

গাজীপুর মহানগর পূবাইলে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাত কে আটক করেছে স্থানীয় জনতা।


সোমবার রাতে পূবাইল মাজুখান ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।


গত প্রায় ০১ বছর যাবত কার্যক্রম বন্ধ থাকা ফ্যাক্টরিতে রাত ৩টার দিকে ডাকাতদল অবস্থান নিলে টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা (এসিস্টেন্ট এডমিন) মো:বাবুল কে খবর দেয়।


বাবুল ফ্যাক্টরি এসে পূবাইল থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আহত অবস্থায় ৫ ডাকাতসহ তাদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।


আটককৃতরা হলেন, জামালপুর জেলা সদর থানার শ্যামপুর এলাকার আ:রহিম মিয়ার ছেলে চান মিয়া (২৯),গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার মাঝুখান পশ্চিম পাড়া আ:লতিফের ছেলে মো:মামুন(৩০),বি-বাড়িয়া জেলার নবীনগর থানা কাইতলার মৃত খুরশেদ আলমের ছেলে মো:রাসেল (২৭),চাঁদপুর জেলা ফরিদগঞ্জ কাটালী এলাকার মৃত নাজির হোসেনের ছেলে মো:সোহাগ,শেরপুর নাকলা থানা বাদাগুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল (২৬)।


এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন বাবুল।


পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানায়,নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।