সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে ভাড়া বাসা থেকে শ্রমিকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা স্ট্রোকে মৃত্যু


পূবাইল প্রতিনিধি

eshomoy.com || 2025-08-03 18:46
পূবাইলে ভাড়া বাসা থেকে শ্রমিকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা স্ট্রোকে মৃত্যু


গাজীপুর মহানগরের পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকায় একটি ভাড়া বাসা থেকে দরজা কেটে উদ্ধার করা হয়েছে এক গার্মেন্টস শ্রমিকের লাশ। মৃত ব্যক্তির নাম শংকর চন্দ্র বালা (৫৩)। তিনি বরিশাল নগরীর আগরপুর রোড এলাকার দয়নন্দ বালার ছেলে।


জানা যায়, শংকর চন্দ্র বালা পূবাইল এলাকার এ অ্যান্ড এ ট্রাউজার লিমিটেড কারখানার ওয়াশিং ইউনিটে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি হাড়িবাড়ির টেক এলাকার একটি চারতলা ভবনের একটি পকেট রুম ভাড়া নেন।


পাশের রুমের ভাড়াটিয়া জানান, আমি ডে শিফটে কাজ করি, আর উনি নাইটে। ফলে দেখা হতো না। আজ দুপুরে বাসায় খেতে এসে পাশের রুম থেকে দুর্গন্ধ পেয়ে বাড়িওয়ালাকে জানাই।


বাড়ির মালিক শাহজাহান ভুইয়ার স্ত্রী খোরশেদা পারভিন সিমা বলেন, “রবিবার দুপুরে কারখানা থেকে কিছু কর্মী এসে দরজা বন্ধ পায় এবং ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমাদের জানায়। পরে আমরা পুলিশে খবর দিই।


খবর পেয়ে পূবাইল থানা পুলিশ বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ইলেকট্রেশিয়ানের সহায়তায় ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে ভেতরে প্রবেশ করে শংকর চন্দ্র বালার লাশ উদ্ধার করে।


ঘটনাস্থল পরিদর্শনকারী পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, “ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


শংকরের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।