সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে ছুরির মুখে বৃদ্ধের ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই: ইজিবাইক চালকের যোগসাজশের অভিযোগ


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-07-01 17:25
পূবাইলে ছুরির মুখে বৃদ্ধের ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই: ইজিবাইক চালকের যোগসাজশের অভিযোগ

গাজীপুর মহানগরীর পূবাইলে গভীর রাতে ছুরির ভয় দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিতে ব্যবহৃত ইজিবাইক চালকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী। তার দাবি, ছিনতাইকারীদের সঙ্গে চালকের পূর্বপরিকল্পিত যোগসাজশ থাকতে পারে।


পূবাইল থানায় দায়ের করা লিখিত অভিযোগে ভুক্তভোগী মো. আব্দুস সামাদ (৬৬) জানান, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে তিনি তার ভাগ্নে ফাহিম হাসানকে সঙ্গে নিয়ে টঙ্গী স্টেশন রোড থেকে একটি ইজিবাইক রিজার্ভ করে মাঝুখান কুদাব পশ্চিমপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পূবাইলের মাজুখান এলাকার নিমতলী ব্রিজের ঢালে একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাদের ইজিবাইকের গতিরোধ করে।


অভিযোগ অনুযায়ী, মেহেদী হাসান জনি নামে একজন ছুরি প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর পকেটে থাকা ৮০ হাজার টাকা এবং ব্যাগে থাকা ৩ লাখ টাকা, মোট ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ব্যাগে থাকা প্রয়োজনীয় কাপড়চোপড়ও নিয়ে যায় তারা।


ভুক্তভোগীর ভাষ্য, ঘটনার সময় ইজিবাইক চালকের সামনে নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ থাকলেও তিনি তা না করে গাড়ি থামিয়ে রাখেন। আরও অভিযোগ, ছিনতাইয়ের পর বাসার সামনে পৌঁছে ওই চালক অভিযুক্তদের একজনের কাছ থেকেই ভাড়ার টাকা গ্রহণ করেন। এ কারণেই তিনি মনে করছেন, চালক পূর্ব থেকেই ছিনতাইকারীদের সঙ্গে যোগসাজশে ছিলেন।


এ ঘটনায় মেহেদী হাসান জনি, কামাল হোসেন এবং আরও দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয়দের মতে, গভীর রাতে ওই সড়কে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। বিশেষ করে নির্জন এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও ইজিবাইক লক্ষ্য করে সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকার অভিযোগ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক এই ঘটনায় ইজিবাইক চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।