সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি ২০২৬’  জাতীয় দলে খেলার হাতছানি 


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-09-14 18:00
পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি ২০২৬’  জাতীয় দলে খেলার হাতছানি 
ছবি : প্রতিনিধির নেয়া

যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং জাতীয় পর্যায় তরুণ প্রতিভাদের তুলে আনার লক্ষ্যে গাজীপুর মহানগরীর পূবাইলে আয়োজন করা হয়েছে  


কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬’।



আজ ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে পূবাইলের আমির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 



খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদার । 



​টুর্নামেন্ট আয়োজকরা জানান , প্রাথমিক পর্যায়ে গাজীপুর মহানগরীর ৮টি থানা থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, প্রতিযোগিতা শেষে সেরা পারফর্ম করা উদীয়মান খেলোয়াড়দের জন্য থাকছে  বাংলাদেশ কাবাডি ফেডারেশনে অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন পূরণের সুযোগ। 



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার, এস এম শফিকুল ইসলাম , 



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ এরশাদুর রহমান গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, পূবাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু বকর সিদ্দিক। 



লতা হারবাল গ্রুপ অব কোম্পানির চেয়ার আইয়ুব আলী ফাহিম,  বাংলাদেশ এলপি গ্যাস সমবায় সমিতির সভাপতি সেলিম খান,  পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল, গাসিক ৪০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এড নজরুল ইসলাম খান বিকি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী


মজিবুর রহমান কাজল,  পূবাইল থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া প্রমূখ।