সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের পূবাইলে একই দিনে পৃথক দুইটি মাদক বিরোধী সভা অনুষ্ঠিত


ফয়সাল ভূইয়া, (পূবাইল) গাজীপুর প্রতিনিধি

eshomoy.com || 2024-04-13 ৭.২৩
গাজীপুরের পূবাইলে একই দিনে পৃথক দুইটি মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
ছবিতে : কথা বলছেন গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড কাউন্সিল এ্যাড নজরুল ইসলাম খান


আজ গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর কুদাব এলাকায় মাদক ও সন্ত্রাসের  বিরুদ্ধে  এক মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর পূবাইল থানা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও টংগী নিউ মেঘনা টেক্সটাইল মিল এর চেয়ারম্যান জাহিদ আল মামুন,

 আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড নজরুল ইসলাম খান, এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব কামরুজ্জামান সহ এলাকার স্থানীয় জনসাধারণ ও গন্য মান্য ব্যাক্তি বর্গ , এলাকায় মাদক কারবারি বেড়ে যাওয়া, কিশোর গ্যাং, সন্ত্রাসী কার্যক্রম  বন্ধ ও আইন শৃংখলা উন্নয়নে এ সভা আয়োজন করে স্থানীয় জনগণ, 

সভায় বক্তারা এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক বেচাকেনা বন্ধ, ছিনতাই প্রতিরোধে জন সচেতনতা তৈরিতে গুরুত্ব আরোপ করেন, 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কে উদ্দেশ্য করে  জাহিদ আল মামুন বলেন, আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় পুলিশ পারে না এমন কোন কাজ নেই, আশা করি দ্রুত এলাকা থেকে সকল মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার এর মাধ্যমে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখবেন, 

সভাপতির বক্তব্যে নগরীর ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড নজরুল ইসলাম খান বলেন আমার এলাকায় থেকে কোন প্রকার মাদক ব্যাবসা ও সন্ত্রাসী কার্যক্রম  পরিচালনা করতে দেওয়া হবে না, এ সময় তিনি মাদকের ভয়াল থাবা থেকে সন্তানদের রক্ষায় পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করেন, 

অনুষ্ঠানে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান  বলেন  মাদকের বিরুদ্ধে জনগণ কে সাথে নিয়ে এক সাথে কাজ চালিয়ে যাব, এলাকায় যেন কেউ মাদক ব্যাবসা পরিচালনা না করতে পারে সেই দিকে কঠোর লক্ষ রাখছি, 

এ ছাড়াও পূবাইলের ৪২ নং ওয়ার্ড এর মারুকা এলাকায় পৃথক আরেকটি মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে, এলাকায় মাদক ব্যাবসায়ীদের আনাগোনা বেড়ে যাওয়া ও তরুন  সমাজ কে মাদক এর ছোবল থেকে রক্ষায় এ আয়োজন বলে জানিয়েছে স্থানীয় ৪২ নং ওয়ার্ড এলাকাবাসী।