সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : শিক্ষা

জবিতে খালেদা জিয়ার নামফলক নির্মাণ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখা


জবি প্রতিনিধি

eshomoy.com || 2024-10-08
জবিতে খালেদা জিয়ার নামফলক নির্মাণ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক নির্মাণ নিয়ে ব্যাখা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত একটি ব্যাখা গণমাধ্যকে দেয়া হয়।

সেই ব্যাখায় বলা হয়েছে, ১৯৯৫ সালের ২ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরই ফলশ্রুতিতে তৎকালীন প্রশাসনিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক প্রশাসনিক ভবন প্রাঙ্গণে স্হাপন করা হয়। পরবর্তীতে কতিপয় দুষ্কৃতকারী উক্ত ঘোষণা ফলক ভেঙ্গে ফেলে। 

ব্যাখায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক পুনঃস্হাপন করার উদ্যোগ গ্রহণ করেছে মাত্র। এখানে কোনো প্রকার দলীয় কিংবা রাজনৈতিক ম্যুরাল স্হাপন করা হচ্ছে না। এটি শুধুমাত্র ছবি সম্বলিত ঘোষণা ফলক- যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাসকে ধারণ করছে। 

এর আগে মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলকে ম্যুরাল বা স্কেচ করার প্রতিবাদে মশাল মিছিল করে শিক্ষার্থীরা।