সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : শিক্ষা

দেশসেরা দুই হাজার গবেষকদের তালিকায় নেই ববির কোনো শিক্ষক


আরিফ, ববি প্রতিনিধি;

eshomoy.com || 2024-10-19
দেশসেরা দুই হাজার গবেষকদের তালিকায় নেই ববির কোনো শিক্ষক

দেশসেরা দুই হাজার গবেষকদের তালিকায় স্থান পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোনো শিক্ষক। তবে ২ হাজার ২০০ এর পর থেকে গবেষকদের তালিকায় স্থান পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১০১ জন শিক্ষক-শিক্ষার্থী। আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা 'এডি সায়েন্টিফিক ইনডেক্স-২০২৫' এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের দুজন শিক্ষক জানান, কোন কোন বিষয়ের মানদন্ডের উপর ভিত্তি করে এ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে সে বিষয়ে আমি অবগত নই। তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু গবেষণার মান উন্নয়নের জন্য আমাদের আরো বেশি কাজ করতে হবে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাত, প্রযুক্তিগত সহায়তা ও ল্যাব সুবিধা সংকট রয়েছে।

প্রসঙ্গত, এডি সায়েন্টিফিক ইনডেক্স হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যা বৈজ্ঞানিক গবেষণা, প্রকাশনা এবং গবেষকদের উদ্ভাবনী দক্ষতার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং নির্ধারণ করে। এখানে গবেষকদের এইচ-ইনডেক্স, আই-ইনডেক্স এবং গুগল স্কলারের মাধ্যমে প্রকাশিত নিবন্ধ ও গবেষণাপত্রের সাইটেশনসহ বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়।