সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

জবিতে পর্দা উঠবে ইরানি চলচ্চিত্র উৎসবের


জবি প্রতিনিধি

eshomoy.com || 2024-11-30
জবিতে পর্দা উঠবে ইরানি চলচ্চিত্র উৎসবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের পৃষ্ঠপোষকতায় আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) পর্দা উঠছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইরানি চলচ্চিত্র উৎসব ২০২৪’-এর। উৎসবটি আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত চলবে।

শনিবার (৩০ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এ চলচ্চিত্র উৎসবের। 

এদিন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জবির উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জনাব মানসুর চাভোশি, ইরানিয়ান কালচারাল সেন্টারের কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ‘ইরান-বাংলাদেশ ফিল্ম কো-প্রোডাকশন: ব্রিজিং মার্কেটস অ্যান্ড কালচার’ শীর্ষক আলোচনা। ৩ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ইরানের ৬টি চলচ্চিত্র- বডিগার্ড, কালার অব প্যারাডাইস, দ্য সারভাইভার, দ্য সং অব স্প্যারোস, টেইস্ট অব চ্যারি এবং চিলড্রেন অব হেভেন।

উৎসব চলাকালে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে জবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে। চলচ্চিত্রগুলোর প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশে ইরানি দূতাবাসের কালচারাল সেন্টার। উৎসবের সকল তথ্য জানা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের ফেসবুক পেইজে।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্মক্লাব নিয়মিত চলচ্চিত্র উৎসবসহ চলচ্চিত্রবিষয়ক সেমিনার, মাস্টার ক্লাস আয়োজন করে আসছে।