সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

ব্রিজস্টোন অব ক্যাম্পাসিয়ান এর জবি ইউনিটের ফিল্ডওয়ার্ক অনুষ্ঠিত


জবি প্রতিনিধি

eshomoy.com || 2024-12-08
ব্রিজস্টোন অব ক্যাম্পাসিয়ান এর জবি ইউনিটের ফিল্ডওয়ার্ক অনুষ্ঠিত

ব্রিজস্টোন অব ক্যাম্পাসিয়ান (বিওসি) এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের ফিল্ডওয়ার্ক অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় বাইতুন নাজাত হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ফিল্ডওয়ার্ক অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন, ইউনিট সদস্য শাহ পরান নোমান, মেহেদী হাসান ও মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় সদস্য মাহফুজুর রহমান বলেন, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান। আমরা নিয়মিত এতিমশিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে আমাদের সাধ্যমত কাজ করে যাচ্ছি। আমরা যেনো প্রতিনিয়ত আরও ভালো প্রোগ্রাম উপহার দিতে পারি এবং বেশি সংখ্যক এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি এটাই প্রত্যাশা থাকবে।

সাধারণ সম্পাদক শাহরিয়ার বলেন, আমাদের দেশে অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে যাদের অনেক সংগঠনই সাহায্য করে থাকে। তবে এতিমখানার বাচ্চারা প্রচলিত সমাজের কিছুটা বাইরে হওয়াতে তাদের দিকে অনেকেই খেয়াল করে না। বিশেষ করে এতিমবাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে তেমন কেউই কাজ করেনা। তাই মূলত বিওসি এসব এতিম বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছে যেন তারা একটি সুস্থ ও স্বাভাবিক জীবনকে যাপন করতে পারে। 

উল্লেখ্য, ব্রিজস্টোন অব ক্যাম্পাসিয়ান সংগঠনটি ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি এতিমশিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে।