সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : শিক্ষা

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আসছে শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম


জবি প্রতিনিধি

eshomoy.com || 2025-07-16
জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আসছে শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম

চব্বিশের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে যে নতুন প্রেরণা ও গণচেতনার জন্ম দিয়েছে, এবার সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে একত্রিত হচ্ছেন দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রথমবারের মতো তারা গড়তে চলেছেন একটি শিক্ষক-কেন্দ্রিক প্ল্যাটফর্ম, যার আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা দেন। তিনি বলেন, "জুলাইয়ের স্পিরিটকে সামনে রেখে এই মাসের ২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আমরা পরিকল্পনা করছি।"

তিনি আরও জানান, "পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে গঠিত এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য, কর্মসূচি ও দৃষ্টিভঙ্গি সংবলিত একটি কনসেপ্ট নোট খুব শিগগিরই প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ, এই জুলাই মাসের মধ্যেই আমরা সংগঠনটির সূচনা করবো।"

ড. বিলাল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। একইসাথে নর্থ সাউথ, ব্র্যাকসহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এতে সম্পৃক্ত থাকবেন। শিগগিরই একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্ল্যাটফর্মটি বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগে জুলাই অভ্যুত্থান থেকে উৎসাহিত হয়ে আত্মপ্রকাশ করে দুটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। প্রথমে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’, যা পরে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-তে রূপ নেয়। আর আন্দোলনের আরেকটি অংশ গঠন করে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম।