ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ। নিরাপত্তায়ও রয়েছে কড়াকড়ি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোট কারচুপির অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। টিএসসিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের পাশে আগে থেকেই ক্রস দেয়া ব্যালট বিতরণের অভিযোগ তুলেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের গড়ে ছয় মিনিট সময় লাগছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেয়ার সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যা-ই হোক, তা মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ ও অসঙ্গতির অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে উঠে গেলো বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভোট শুরুর পরপরই তিনি তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন।
ভোটের পরিবেশ নিয়ে উমামার শঙ্কা
পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ তুলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা জানান, তার প্যানেলের একজন পোলিং এজেন্টকে একটি কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। এতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের বক্তব্য
বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নেয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বসে থাকবেন না। দীর্ঘ সময় পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে, এ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সবার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, শুধু ছাত্রদল নয়, ছাত্রশিবিরও প্রচারণা চালাচ্ছে। এখন যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন তাদের যে লোকবল রাখার কথা ছিল, সেটা চোখে পড়েনি। এটা আমাদের জন্য উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো, নির্বাচন কমিশন বিষয়টা আমলে নেবে।
এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রার্থী আছেন ৪৭১ জন। সহ-সভাপতি পদে মোট প্রার্থী ৪৫ জন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।
এবারের নির্বাচনে ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে, যা ডাকসু নির্বাচনের ইতিহাসে নতুন সংযোজন।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ২০১৯ সালের নির্বাচনে সহ-সভাপতি হন সাধারণ ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নুর।