সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন : নাছির


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-09
ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন : নাছির
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অসত্য অভিযোগ ওঠায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ডাকসুর উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

তিনি বলেন, আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোটকেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছেন।

এ সময় সুষ্ঠু ভোট আয়োজনের জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।