সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : শিক্ষা

ববি লেখক ফোরামের সভাপতি শোয়েব, সম্পাদক সোহেল।


মাসুম মাহমুদ-ইসময় (বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

eshomoy.com || 2022-02-17
ববি লেখক ফোরামের সভাপতি শোয়েব, সম্পাদক সোহেল।

 

 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২১-২২ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  আবু বকর সিদ্দিক শোয়েব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহেল রানা।

 

 

মঙ্গলবার রাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।

 

 

এছাড়াও কমিটিতে  সহ-সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীফারহানা ইয়াসমিন, সহ -সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের শিক্ষার্থী সিফাত জামান মেঘলা,
সাংগঠনিক সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম ব্যাপারি, সহ সাংগঠনিক সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ নাসরুল্লাহ ইসলাম রাব্বি,দপ্তর সম্পাদক পদে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ জাকির হোসেন,

 

 

সহ -দপ্তর সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী   মোঃ সিদ্দিকুর রহমান ,
প্রশিক্ষণ সম্পাদক ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষার্থী মো.সুজন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী  নাজমুজ সাকিব নির্বাচিত হয়েছেন।

 

 

 

সদ্য নির্বাচিত কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয়  শাখা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা নিয়মিত লেখা লেখি করে কিংবা লেখা লেখিতে আগ্রহী তাদের সবার লেখার প্রতিভা বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে। আমরা প্রত্যেকজন সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের লেখকদের লেখার দক্ষতা ও লেখার মান নিশ্চিত করতে কাজ করে যাবো।

 

 


উল্লেখ্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সারা বাংলাদেশের বিভিন্ন পর্যাযের তরুণ লেখকদের লেখার মান বৃদ্ধি ও লেখা প্রকাশের সংগঠন হিসেবে কাজ করে করে যাচ্ছে,  বর্তমানে প্রায় ১৭টি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত  কার্যক্রম চলছে।