সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : শিক্ষা

‘ভুলবশত’ বিনা মূল্যের পাঠ্যবই বিক্রি প্রধান শিক্ষকের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-25
‘ভুলবশত’ বিনা মূল্যের পাঠ্যবই বিক্রি প্রধান শিক্ষকের
বাউফলে বিনা মূল্যের পাঠ্যবই বিক্রির অভিযোগ।

পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা আক্তার প্রথম থেকে পঞ্চম শ্রেণির বিনা মূল্যের পাঠ্যবই স্থানীয় ভাঙারি ব্যবসায়ী হানিফ হাওলাদারের (৫৫) কাছে বিক্রি করেন। ওই ব্যবসায়ী ভ্যানে করে বই নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে হানিফ প্রথমে বই থাকার বিষয়টি অস্বীকার করে পুরোনো খাতা বললেও পরে স্বীকার করেন, প্রধান শিক্ষকের কাছ থেকে ৫ হাজার ৮৫০ টাকায় বই ও খাতা কিনেছেন। স্থানীয়দের চাপের মুখে তিনি বইগুলো বিদ্যালয়ে ফেরত দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাসুমা আক্তার আজকের পত্রিকাকে জানান, পুরোনো খাতা বিক্রির সময় ভুলবশত কিছু বই চলে গেছে।

এ বিষয়ে বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. মেহেরুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, ‘মাত্র এক সপ্তাহ হলো যোগদান করেছি, তাই বিষয়টি আগে জানতাম না। উক্ত বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’