সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত আপিল শুনানি আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-08-05 15:37:30
শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত আপিল শুনানি আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে

 

 

 


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও সংক্রান্ত আপিল শুনানির ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে। গত, ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়।


শুনানিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন। তিনি আপিল শুনানি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে সারা দেশের বিভিন্ন স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিওভুক্তির জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়।


এতে অনলাইনে ঐ বছরের ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়। অনলাইনে ৪ হাজার ৭২৯টি আবেদন জমা পড়ে।


যাচাই বাছাই শেষে এমপিও পাওয়ার যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬ টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২ টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬ টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯ টি এবং ডিগ্রি কলেজ ১৮টিসহ সর্বমোট ২ হাজার ৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চলতি বছরের ৬ আগস্ট আদেশ জারি করা হয়। অবশিষ্ট ২ হাজার ৬৭৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি।


যে সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়নি, সে সব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে নীতিমালার ১৬.৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপিল আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল গত ২১ জুলাই পর্যন্ত।


প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারা দেশ থেকে ১ হাজার ৭২৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়।


আপিল শুনানিতে ১ হাজার ৭২৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫৫৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ১৭১ টি শিক্ষাপ্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।